Sunday, 30 September 2012

Kobita-Sonkolon


 


kobita - jhkhjghtyuht

Tomar amar Kobita



শাড়ী বিভ্রাট

সুদীপ্তা সামন্ত


 
             প্যচপেচে গরমে রাঙ্গাদির বিয়েতে
              কি যে পরে খুকুমনি পায় না মাথা কুটে,

                 ঝলমলে হলে ভাল, সাদা-মাটা হবে না
              বরের বাড়ির সাথে নইলে মানাবে না।
              বড়লোক বাড়ি থেকে ফিট-ফাট লোকজন
               আসবে লাইন দিয়ে স্যুট-বুট বাবুগন।
              রোগা যে বড্ড খুকু সিল্কে মানাবে না
              তাঁত বেনারসি পরে হাঁটতে পারবে না
               কাঞ্জিভরম টাও একটু পুরোনো যে
              মায়ের গারদ আছে চলবে না বিয়েতে
              কাকিমার বালুচরি, রঙ বড় সেকেলে,
              বসে আছে কি আনবে দিদিভাই বিকেলে-
              বলছে তো আনবে জামদানি একখান
               তাই ভেবে খুকুমনি আলহাদে আটখান
               লাল-কাল জরি-বুটি জামদানি পরবে,
                চুলে দেবে বেলকুঁড়ি, বেশ করে সাজবে
               সাজলে-গুজলে নাকি লাগে বেশ মিস্টি
                লোকে বলে খুকুমনি অপরুপ সৃষ্টি।
                তাই শুনে মরে খুকু লাল হয়ে লজ্জায়,
                আড়ালে লুকিয়ে পরে কেউ এলে দরজায়
               সামনের সপ্তাহে রাঙ্গাদির বিয়ে তাই
                স্বপ্নেতে দিন গুনে খুকু যে এখন ভাই।


“আলো আঁধারে”-সুদিপ্তা সামন্ত

রাত গভীর হচ্ছে . ..বড় শান্ত নিথর

একাকিত্ত্ব এলো তার নিস্সঙ্গতাকে নিয়ে

আলাপ করিয়ে দেবে বলে ....

বললাম , " স্বপ্ন এখনো আমি দেখি , আলাপে -প্রলাপে

দিনে -রাতে

নতুন করে আলাপের প্রয়োজন আছে কি ?

বরং এসনা ..রামধনুর দেশে উড়ে যাই

একে অন্যের পরিপূরক হয়ে

বাঁচবে তুমি , বাঁচব আমি "

 

উত্তর দিল না ..

 

চাঁদ টা গলে গেল ..

নিচে ..আরো নিচে

প্রতিফলিত হলো সেই চেনা মুখ

 

নতুন দিনের আলোয় ...

No comments:

Post a Comment